Dear visitor, welcome to educational blog. Hope, see you again- thank you.

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা আইনের সংশোধিত গেজেট যা আছে - সকল গেজেট এক ঠিকানায়

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা আইনের সংশোধিত গেজেট যা আছে

 শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা আইনের সংশোধিত গেজেট যা আছে

 

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা আইনের সংশোধিত গেজেট আছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা আইন সংশোধন এনে গেজেট জারি করা হয়েছে। এতে বোর্ড গঠন সম্ভব না হলে সরকারের অনুমোদনে শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা দেয়ার বিধান যুক্ত করা হয়।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত অধ্যাদেশের গেজেটে প্রকাশ হয়েছে।

গেজেটে বলা হয়েছে, সংসদ ভেঙে যাওয়ায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন।

সংশোধিত আইনে অবসর সুবিধা বোর্ডের পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে ভাইস-চেয়ারম্যান করা হয়েছে। পাশাপাশি এমপিওভুক্ত বিভিন্ন স্তরের শিক্ষক ও কর্মচারীদের প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত করা হয়েছে।

আইনে আরো সংশোধন আনা হয়েছে, অবসর সুবিধা দেয়া নয়, বরং অবসর সুবিধার অনুমোদন বোর্ডের দায়িত্ব হবে। চাকরিরত অবস্থায় কোনো শিক্ষক বা কর্মচারীর মৃত্যু হলে তার পরিবারকে দেয়া অবসর সুবিধার অনুমোদনের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

বাকি অংশ এখানে দেখুন। 

 

সূত্র: দৈনিক শিক্ষাডটকম

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন।

এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

কোন মন্তব্য নেই

pollux থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.